গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শেষবেলার জনসংযোগে শুভেন্দু 

    শেষবেলার জনসংযোগে শুভেন্দু 

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ লগ্নের প্রচারে ঝড় তুলেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সোমবার সকাল থেকেই ভবানীপুর কেন্দ্রে একাধিক প্রচার কর্মসূচি সেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
    ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মেগা রোড শো ঘিরে বিজেপি কর্মী-সমর্থক এবং এলাকাবাসীর মধ্যে চরম উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। শুভেন্দু অধিকারীর প্রচারে হাজির ছিলেন বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য। একইভাবে ভবানীপুর বিধানসভা ক্ষেত্রের ৭৪ এবং ৭৭ নং ওয়ার্ড-র বাড়ি বাড়ি গিয়ে প্রচার-জনসংযোগ সেরেছেন শুভেন্দু অধিকারী। এরপর আবার শঙ্খ-উলুধ্বনি সহযোগে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে পূর্ণা সিনেমা হল থেকে এক্সাইড পর্যন্ত মিছিল করেছেন শুভেন্দু অধিকারী।
    আর দিন শেষে হরিশ মুখার্জি রোডের দুর্গা মন্দিরে পুজো দিয়েছেন তিনি। যথাযোগ্য মর্যাদায় মন্দিরে উপস্থিত হয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন শুভেন্দু অধিকারী।