দুর্গাপুজোয় অমিত শাহ-কে আমন্ত্রণ শুভেন্দু-র 

0
80
ছবি সৌজন্যে : এক্স
সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহ-র সরকারি বাসভবনে প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই বৈঠক। একান্ত সাক্ষাৎকারে দুর্গাপুজোয় বাংলায় আসার জন্য অমিত শাহ-কে আমন্ত্রণও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।সূত্রের খবর, বর্তমান রাজনৈতিক পরিবেশ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় দু’জনের মধ্যে।
রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই সংক্রান্ত দিকনির্দেশও মেলে বলে জানা যাচ্ছে।