আক্রান্ত শুভেন্দু, পদক্ষেপ চেয়ে শাহ-কে চিঠি শমীকের 

0
88
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কোচবিহারের খাগড়াবাড়িতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে খুনের চক্রান্ত-র ব্যাপারে এবার সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
চিঠিতে শমীক ভট্টাচার্য লিখেছেন, ৫ অগাস্ট কোচবিহারের খাগড়াবাড়ি দিয়ে কন্যা সুরক্ষা যাত্রায় যাওয়ার সময় খাগড়াবাড়িতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সশস্ত্র অবস্থায় তাঁর উপর হামলা চালায়। একইসঙ্গে তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। কনভয়েও ভাঙচুর চালানো হয়েছে। কোর্টের নির্দেশ ছিল রাজ্য পুলিশ যেন তাকে নিরাপত্তা প্রদান করে কিন্তু তারপরেও এই ধরণের ঘটনা ঘটে কি ভাবে? তার জবাবদিহি করতে হবে রাজ্য পুলিশ ও প্রশাসনকে। শমীকের আরও মন্তব্য, একসময় মুখ্যমন্ত্রী বলতেন সিপিএম তাঁকে প্রাণে মারার চেষ্টা করতেন এবং আন্দোলন করতে বেরোতে দিতেন না।
আর বর্তমানে পশ্চিমবঙ্গে একই ঘটনা ঘটছে। যেখানে সংসদীয় গণতন্ত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর পর স্থান বিরোধী দলনেতার কিন্তু তাঁরই নিরাপত্তায় এতটা খামতি।