মুখ্যমন্ত্রী সফরের পাল্টা, মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি।
মঙ্গলবার দুপুরে সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবারই সন্দেশখালিতে গিয়ে একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন বিরোধীদের। মুখ্যমন্ত্রী ফিরতেই পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি।
এদিকে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির মহারাজপুরে বিজেপির সদস্যপদ অভিযানে গিয়ে মাটিতে বসে দলীয় কর্মীদের সঙ্গে খেয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।