
শুভেন্দু অধিকারী একা জেলে যাবেন না, বিজেপির সব নেতৃত্ব জেলে যাবেন। অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার হতেই তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় বিজেপির সব নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। বিজেপি দেখতে চায় অত্যাচারি কতজনকে জেলে ঢোকাতে পারে। অন্তর্বর্তী রক্ষাকবচের পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা ১৫টি মামলাও বিচারপতি খারিজ করেছেন। এর থেকেই প্রমাণিত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলাগুলো করা হয়েছিল। দাবি করেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতির কথায় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা, যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করছেন। তাঁর এই লড়াইকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে তৃণমূল। বারবার মিথ্যে মামলা দিয়েছে। এক ব্যক্তি কোনও মামলায় রক্ষাকবচ পেতে পারেন, কিন্তু ভবিষ্যতে ওই ব্যক্তি কি করবেন তা না জেনে আদালত কিভাবে রক্ষাকবচ দিয়েছিল।
প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেছেন এই রক্ষাকবচে ভর করে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার সেই বিষয়গুলোর দেখার সময় এসেছে।
