শুভেন্দুর র‍্যালি ঘিরে ধুন্ধুমার বালি

0
674
ছবি সৌজন্যে : নিজস্ব

শুভেন্দু অধিকারীর র‍্যালি ঘিরে ধুন্ধুমার হাওড়ার বালি। বুধবার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

সেই সময় আচমকাই শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই পরিস্থিতিতে কার্যত মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কোনওক্রমে তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বালি থানার বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার জন্য বালি থানার আইসিকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ বালি থানার আইসির জন্যই এই ঘটনা ঘটেছে।

তাঁকে সাসপেন্ড করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ বলেছেন শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাঁকে সেরকম করেছেন সাধারণ মানুষ।