
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক সেরে লালবাজারে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
কথা বলেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে। সামনেই কোরবানির ইদ। সেদিন শহরের নিরাপত্তার বিষয়টি যেমন রয়েছে, তেমনই সার্বিক নিরাপত্তার দিকটিও আলোচিত হয়েছে বলে খবর। এছাড়া কলকাতা পুলিশের আধুনিকীকরণ এবং নিয়োগ সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। কল্যাণী থেকে শুভেন্দু অধিকারীর কনভয় লালবাজারে পৌঁছতেই তাঁকে স্বাগত জানিয়েছেন পুলিশ অফিসাররা।
এর আগে সোমবার আলিপুরের সৌজন্যতে কেন্দ্রীয় সরকারের আমলাদের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয় বজায় রেখে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।






