গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর, কৌস্তভও, গান গাইলেন অসীম

    সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর, কৌস্তভও, গান গাইলেন অসীম

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    এ যেন ঠিক ২০১৪-র পুনরাবৃত্তি। ২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সংসদের সিঁড়িতে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী।
    আর তার ঠিক ১২ বছর পর ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবার বিজেপির সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসাবে শপথের পর বিধানসভার সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেছেন শুভেন্দু অধিকারী। যা দেখে মনে করিয়ে দেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংসদের সিঁড়িতে এ ভাবেই প্রণাম করেছিলেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচিও বিধানসভায় শপথগ্রহন অনুষ্ঠানে ঢোকার আগে সিঁড়িতে প্রণাম করেছেন। পাশাপাশি বিধানসভায় শপথগ্রহণের পর সেখানেও আলিঙ্গন করতে দেখা গিয়েছে। এদিকে, বিধানসভায় সিঁড়িতে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন বিজেপি বিধায়ক ও কবিয়াল অসীম সরকার।
    তারপরই আবেগে কেঁদে ফেলেছেন তিনি। এরপরই তৃণমূলকে বিঁধে গান গেয়েছেন অসীম সরকার। গানের ছত্রে ছত্রে তৃণমূলকে বিঁধেছেন বিধায়ক অসীম সরকার।