বিধানসভায় লাড্ডু বিলি শুভেন্দুর, সুকান্ত মুখে ‘এসআইআর’

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব
বিহার জয়ের আনন্দে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের মধ্যে লাড্ডু বিলি করেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই বলেছেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মধ্যে অঙ্গ মানে বিহার কলিঙ্গ মানে ওড়িশা দখল হয়ে গিয়েছে।
এবার বঙ্গ-র পালা। শুভেন্দুর কথা শেষ করতেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিহারের থেকে গণতন্ত্র শেখা উচিত বলে মনে করেন সুকান্ত মজুমদার। সেখানে এনডিএ জয়ের পর বিরোধীদের ওপর আক্রমণ হয়নি। এসআইআর হওয়ার পর ভোট হয়েছে বিহারে। কিন্তু বিরোধী দলের কেউ এর বিরুদ্ধে একটা কথাও বলেনি। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিহারের ভোট প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন বিহারের মানুষ পরিবারতন্ত্র, দুর্নীতি আর ভাঁওতাবাজির রাজনীতিকে শেষ পর্যন্ত প্রআখ্যান করেছে।
উন্নয়ন, স্বচ্ছতা আর স্থিতিশীলতার পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে। এই ঢেউ এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বাংলায়।