শুভেন্দুর মন্তব্য, থানায় অভিযোগ ডিওয়াইএফআই-র

0
88
ছবি সৌজন্যে : নিজস্ব

দোলের দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেই অনুষ্ঠানে তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের। মঙ্গলবার সন্ধ্যায় সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটির নেতা সৈনিক শূর বালিগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, বক্তৃতা দেওয়ার সময় বিরোধী দলনেতা অত্যন্ত ঘৃণ্য ও সংবিধান বিরোধী মন্তব্য করেছেন। অভিযোগকারীর বক্তব্য, এই ধরনের মন্তব্য দেশের সংবিধানের পরিপন্থী এবং ধর্মনিরপেক্ষতার মূল চেতনাকে আঘাত করে।

তিনি বলেছেন, মানুষের ধর্ম পালনের অধিকার ও দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর বিরুদ্ধে এই মন্তব্য। সংবিধান লঙ্ঘনের মতো অপরাধ বরদাস্ত করা হবে না। দেশের সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে।