গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল

    প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল

    0
    202
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    প্রয়াত হলেন পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০।বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর।

     

    পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন পরিচালক। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খরবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজ়মি, রজিত কপূর, অতুল তিওয়ারি। ছিলেন শশী কপূরের পুত্র কুণাল কপূরও। দু দিন আগে হঠাৎ বাড়িতে পরে যান তিনি। সেই থেকে কোমায় ছিলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে শ্যাম বেনেগাল উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তাঁর তৈরি মন্থন, অঙ্কুর, ভূমিকা, জুনুন, মান্ডি, নিশান্ত ভারতীয় সিনেমার মাইলফলক। শুধু তাই নয়, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত জুবেদা ছবিটি বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদের মন জয় করেছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর, মনোজ বাজপেয়ী এবং রেখা। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্য়াম বেনেগল। ১৯৯১ সালে তাঁকে দেওয়া হয় পদ্ম ভূষণও।৯০ বছর বয়সে পা দিলেও তিনি নিজের কাজ নিয়ে সদা ব্যস্ত থাকতেন।

     

    গত বছরই মুজিব: দ্যা মেকিং অফ নেশন নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি ,যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন।তবে মুজিব ছবির মুক্তি নিয়ে বাংলাদেশে বিতর্কের ঝড় বয়েছিল।