
বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। নিরাপত্তারক্ষীদের সঙ্গে এসএফআই সমর্থকদের হাতাহাতি বেধে যায়। বাম ছাত্র যুবদের অভিযোগ বিশ্বভারতীতে রাজনীতি করছে বিজেপি।
বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিশ্বভারতীতে ঢুকতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের সদস্যরা। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্র সংগঠনের সদস্যরা। যদিও এব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি সৌজন্যে :ফেসবুক
