ভারতের বীরত্ব-সাহসিকতার রাজধানী সিয়াচেন : রাজনাথ 

0
183
Siachen Indias capital of bravery  Rajnath
Siachen Indias capital of bravery Rajnath
সিয়াচেন হল ভারতের বীরত্ব ও সাহসিকতার রাজধানী। এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
সোমবার সিয়াচেন হিমাবাহের বেস ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন রাজনাথ সিং। সিয়াচেনের কুমার পোস্টে মোতায়েন সশস্ত্র বাহিনীর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি। মিষ্টিও খাইয়েছেন সকলকে। সেখানেই কীভাবে ভারতীয় জওয়ানদের নজরদারিতে সুরক্ষিত থাকে দেশের সার্বভৌমত্ব সেই কথা তুলে ধরেছেমন প্রতিরক্ষা মন্ত্রী। সকলের উদ্দেশ্যে রাজনাথ সিং বলেছেন, বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমাবাহ।সেনাবাহিনী যেভাবে এখানে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছেন তাঁর জন্য তিনি সাধুবাদ জানাচ্ছেন। এই সিয়াচেন কোনও সাধারণ স্থান নয়। এটা ভারতের অধ্যবসায় ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের প্রতি সকলের যে দৃঢ় সংকল্প রয়েছে তা বহন করছে সিয়াচেন। ভারতের রাজধানী দিল্লি। দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই, প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু। আর এই সিয়াচেন হল ভারতের বীরত্ব ও সাহসিকতার রাজধানী। এদিন সিয়াচেনের সেনাবাহিনীর সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেছেন রাজনাথ সিং। সিয়াচেনে শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে।