শিলিগুড়ি-নেপাল সীমান্তে আটক ৬ মায়ানমার নাগরিক

0
195
ছবি সৌজন্যে : নিজস্ব

পহেলগাঁওকাণ্ডের পর সীমান্তে কড়া নজরদারির মধ্যে এবার নেপাল সীমান্তে ৬ জন মায়ানমার নাগরিককে আটক করেছে এসএসবি। তাঁদের পানিট্যাঙ্কি মোড় থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এরা ২০২২-২৩ নাগাদ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতের মিজোরামে ঢুকেছিল।

পরে দিল্লি থেকে জাল আধার ও ভোটার আইডি কার্ড তৈরি করে। এদের মধ্যে একজনের প্যান কার্ডও রয়েছে। মায়ানমারের ওই নাগরিকরা নাগাল্যান্ডের ওখার ভানখানউসিং-র উইটার থিওলজিক্যাল কলেজ-এ ধর্মতত্ত্বের ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়েছিল। কলেজের ভারতীয় এবং নেপালি সহপাঠীদের সঙ্গে ছুটিতে শিলিগুড়িতে এসেছে।

তারা নেপাল পার করে বিরতা মোড়ের হ্যাপি ল্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই তাদের গ্রেফতার করে এসএসবি। কোথা থেকে তারা জাল নথি বানিয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।