গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দুর্ঘটনায় জখম ছেলের বদলে অসুস্থ বাবার অপারেশন

    দুর্ঘটনায় জখম ছেলের বদলে অসুস্থ বাবার অপারেশন

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্ঘটনাগ্রস্ত ছেলের অস্ত্রোপচারের জায়গায় তাঁর প্যারালাইসড বাবার অপারেশন করে দিয়েছেন কোটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার। এই ঘটনায় হুলুস্থূল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল রোগীর নাম মণীশ। তাঁর অভিযোগ, একটি দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
    তিনি মানসিক জোর পেতে তাঁর অসুস্থ বাবাকেও ডেকে নেন। মণীশের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে নেয় এবং অস্ত্রোপচারের তোড়জোড় চালিয়ে দেয়। তাঁর বাবা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু তাঁকে ওটিতে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানা নেই, কিন্তু পরে দেখি তাঁর বাবার শরীরে ৫-৬টি সেলাই করা হয়েছে।
    মণীশের বাবা বলেন, যিনি অপারেশন করেছিলেন, তাঁর নাম মনে পড়ছে না। কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা এই ঘটনায় হাসপাতাল সুপারকে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। ৩ সদস্যের কমিটির কাছে ২-৩ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।