স্ত্রীর পচাগলা দেহ আগলে অসুস্থ স্বামী-বিশেষভাবে সক্ষম ছেলে

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব

স্ত্রীর পচাগলা দেহ আগলে দিন কাটাচ্ছিলেন অসুস্থ স্বামী এবং তাঁর বিশেষভাবে সক্ষম ছেলে। নৈহাটির শাস্ত্রী রোড এলাকার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরতে থাকায় সন্দেহ হয় মৃতার বোনের।

এরপরেই পুলিশ দরজা ভেঙে ৫৫ বছরের তৃপ্তি নন্দীর দেহ উদ্ধার করে। স্বামী গৌর নন্দীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশের অনুমান দিন কয়েক আগে মৃত্যু হয়েছে তৃপ্তি নন্দীর। শুক্রবার বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে দেখা করতে এসেছিলেন। সে সময় ঘর থেকে দুর্গন্ধ বার হচ্ছিল বলে তিনি জানিয়েছেন।

এরপরে ঘরে ঢুকে দিদির দেহ বিছানায় পড়ে থাকতে দেখে। দেহের পাশে অসহায় হয়ে বসেছিলেন তৃপ্তি নন্দীর স্বামী এবং ছেলে।