অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে 

0
164
জেলে থাকাকালীন ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল।
সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদনে আপত্তি জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানান বিশেষ ইডি আদালতে। আগামী ২০ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ছবি  সৌজন্যে :সংগৃহীত