গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National সিদ্দার ‘দেশী স্টাইলের’ জবাব ‘নট্টি চিকেনে’ দিলেন ডিকে

    সিদ্দার ‘দেশী স্টাইলের’ জবাব ‘নট্টি চিকেনে’ দিলেন ডিকে

    0
    40
    ছবি সৌজন্যে : এক্স
    কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার হট দেশী স্টাইলের ব্রেকফাস্টের হট স্পাইসি নন-ভেজ দেশী স্টাইলে জবাব দিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। মঙ্গলবার সকালে সিনিয়র দলনেতার প্রাতঃরাশের টেবিলে হাজির করেছেন গরম গরম নট্টি চিকেন।
    সঙ্গে অবশ্যই ছিল টিপিক্যাল দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশ ইডলি, ধোসা, উপমা ও কফি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার মধ্যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পৌঁছে যান ডিকে শিবকুমার সদাশিবনগরের বাড়িতে। বেঙ্গালুরু গ্রামীণের এমপি ডিকে সুরেশ দরজার মুখে সিদ্দারামাইয়াকে স্বাগত জানান ফুল ও শাল উপহার দিয়ে। এতগুলি পদের সবকটিই শিবকুমারের বাড়িতেই সকালে রান্না হয়েছে।
    শিবকুমার খাবার টেবিলে অপার বন্ধুত্বের ছবি পোস্ট করে লিখেছেন, কংগ্রেসের আদর্শে ঐক্যবদ্ধ আছে। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠায় দায়বদ্ধ। রাজ্যের উন্নতিতে একসঙ্গে কাজ করে যাবেন। সংবাদ মাধ্যমকে শিবকুমার বলেছেন, ক্ষমতার কোনও লড়াই নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে গোটা রাজ্য। গত শনিবার সিদ্দারামাইয়ার আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন শিবকুমার। সেখানে প্রাতঃরাশে ছিল উপমা, ইডলি ও সম্বর।