রাজ্যপালের সিদ্ধান্তে জমি দুর্নীতি মামলা কাঠগড়ায়  সিদ্দারামাইয়া

0
152
RAJJOPAL ER SIDDHANTE JOMI DURNITI MAMLA A KATHGORA A SIDDARAMAIAH
RAJJOPAL ER SIDDHANTE JOMI DURNITI MAMLA A KATHGORA A SIDDARAMAIAH
রাজ্যপালের সিদ্ধান্তে জমি দুর্নীতি মামলায় কাঠগড়ায় উঠতে চলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । আর এতেই বিজেপির চক্রান্ত দেখছে কংগ্রেস।
সম্প্রতি জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্নেহাময়ী কৃষ্ণ নামে এক সমাজকর্মী। তাতে অভিযোগ করা হয়েছে , মাইসুরু নগরোন্নয়ন বিভাগের জমি বেআইনিভাবে বিলি করা হয়েছে। জেলাশাসক, ভূমি দফতরের আধিকারিকের পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং শ্যালকও সেই দুর্নীতিতে জড়িত। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে কর্নাটকের রাজ্যপাল, মুখ্যসচিব এবং রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সচিবকে চিঠিও লিখেছেন ওই সমাজকর্মী। এবার সেই অভিযোগের ভিত্তিতেই বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গহলৌত। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর অবশ্য এর পিছনে বিজেপির চক্রান্ত দেখে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায় , তড়িঘড়ি নির্দেশ দেওয়াতে এটাই স্পষ্ট, রাজ্যপালের উপর কেন্দ্রের চাপ ছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না।