
বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।
এর আগে হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের।এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।এর আগে মার্চ মাসে একটি ছবি শেয়ার করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দু’ জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা, সন্তান আগমনের ইঙ্গিত।সঙ্গে তাঁরা লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে। অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তাঁরা।মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে।মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা গিয়েছে কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা আদভানি। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন।কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি।
এমনকি পাপারাৎজিরা ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে। বলতে গেলে স্ত্রীর খেয়াল রাখায় কমতি রাখেননি সিদ্ধার্থ মালহোত্রা। অবশেষে বাবা হওয়ার সুখ পেলেন। দুজনের ভালোবাসাও পেলো পূর্ণতা।
