গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National লোকেশন গোপন, বিষ্ণোই কথা সিদ্দিকি খুনে অভিযুক্তের

    লোকেশন গোপন, বিষ্ণোই কথা সিদ্দিকি খুনে অভিযুক্তের

    0
    113
    Location is secret, Bishnoi is the accused in Siddiqui murder case
    Location is secret, Bishnoi is the accused in Siddiqui murder case
    মোবাইলের লোকেশন লুকিয়ে কৌশলে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই  আনমোল  বিষ্ণোইয়ের সঙ্গে কথা বলেছিলেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে অন্যতম অভিযুক্ত।
    পুলিশের জেরায় এই কথা স্বীকার করে নিয়েছেন আকাশদীপ গিল।জানিয়েছেন, ফোনের ফ্লাইট মোড এবং ওয়াইফাই ব্যবহার করে লোকেশন গোপন করেছিলেন তিনি। তারপর যোগাযোগ করেছিলেন বিদেশে আনমোল বিষ্ণোইয়ের সঙ্গে। তবে বাবা সিদ্দিকিকে খুন করতে সরাসরি যাননি আকাশদীপ গিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বাবা সিদ্দিকি খুনের চক্রান্তে সহযোগিতা করেছিলেন। বাইরে থেকে প্রযুক্তিগত সাহায্য করেছিলেন চক্রান্তকারীদের। পুলিশকে তিনি জানিয়েছেন, পাঞ্জাবে বসেই এক কৃষকের মোবাইলের ইন্টারনেট হটস্পট ব্যবহার করেছিলেন। তার মাধ্যমে সরাসরি কথা বলেছিলেন আনমোল  বিষ্ণোইয়ের সঙ্গে। এছাড়া আকাশদীপ গিল যোগাযোগ করেছিলেন অন্য অভিযুক্ত শুভম লোঙ্কার, জিশান আখতার এবং অন্যতম প্রধান শুটার শিবকুমার গৌতমের সঙ্গে।
    পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবে কৃষকের হটস্পট ব্যবহার করেছিলেন আকাশদীপ গিল, তাঁর নাম বলবিন্দর। নিজের ফোনটিকে ফ্লাইট মোডে রেখেছিলেন আকাশদীপ গিল। তার ফলে তাঁর ফোনের লোকশন বোঝা যাচ্ছিল না। 
    ছবি  সৌজন্যে : এক্স