গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk সিদ্দিকি খুনে অভিযুক্তের বয়স ফাঁস, পুণেয় ডেরা 

    সিদ্দিকি খুনে অভিযুক্তের বয়স ফাঁস, পুণেয় ডেরা 

    0
    97

    আদালতে মিথ্যা দাবি করেও বয়স লুকোতে পারলেন না বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। হাড়ের পরীক্ষাই জানিয়ে দিয়েছে ওই অভিযুক্তের আসল বয়স।

    অজিত পওয়ারপন্থী এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের ঘটনায় দুই আততায়ী এবং এক চক্রীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপরেই তাদের মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। কিন্তু বিভ্রান্তি দেখা যায় খুনে অভিযুক্ত এক আততায়ীর বয়স নিয়ে। একজন দাবি করেন, তাঁর বয়স ১৭। কিন্তু সরকারি আইনজীবী অভিযুক্তের আধার নথি তুলে ধরে জানিয়েছিলেন, ওই তরুণের বয়স ১৯ বছর। এই পরিস্থিতিতে নিম্ন আদালতের বিচারক ওই অভিযুক্তের বয়স নির্ধারণের শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেন।আর এই পরীক্ষার ফলাফল হাতে হাতে পাওয়ার পরে মুম্বই পুলিশ জানিয়ে দিয়েছে, ওই অভিযুক্ত আদতে সাবালকই, অর্থাৎ তাঁর বয়স ১৮ কিংবা তার বেশি। রবিবারই এক অভিযুক্তকে ২১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। শারীরিক পরীক্ষায় বয়স নির্ধারণের পর দ্বিতীয় অভিযুক্তকেও ২১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মুম্বই পুলিশ জানিয়েছে, ধৃত তৃতীয় ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যুবকের ভাই।

    খুনের আগে দুই অভিযুক্ত পুণেয় ওই ব্যক্তির ডেরায় ছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই পলাতক অভিযুক্ত যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক