
এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করার সঙ্গেই নিরাপত্তারক্ষীর চোখে পেপার স্প্রে ছুঁড়ে ছিল শ্যুটাররা। যার ফলে হামলাকারীদের কোন ভাবেই আটকাতে পারেননি তিনি।
এরপরেই প্রশ্ন উঠছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েও যদি বাবা সিদ্দিকিকে এভাবে খুন হতে হয়, তা হলে এমন আঁটসাঁট নিরাপত্তার মানেটা কী। আর কেন বা বাবা সিদ্দিকির পাশে সে দিন মাত্র একজন পুলিশ কনস্টেবল ছিলেন। মুম্বই পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকি গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের কাজ থেকে দুটি বন্দুক ছাড়াও পেপার স্প্রে উদ্ধার হয়েছে। বাবা সিদ্দিকির উপর গুলি চালানোর আগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টবলকে কাবু করতে সঙ্গে করে পেপার স্প্রে নিয়ে গিয়েছিল অভিযুক্তরা। জানা গিয়েছে, অভিযুক্ত শিবকুমার বাবা সিদ্দিককে লক্ষ্য করে ছয়টি গুলি করার সঙ্গেই বাকি অভিযুক্তরা পুলিশ কনস্টেবলের দিকে পেপার স্প্রে ছুড়ে মারে। এরপরে শিবকুমার ভিড়ের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু বাকি ২ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।
তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।ইতিমধ্যে তৃতীয় অভিযুক্ত শিবকুমারের খোঁজে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ১৫টি দল সক্রিয় হয়েছে।
ছবি সৌজন্যে : এক্স
