২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশে থাকছেন না সিদ্দিকুল্লারা

0
126
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পাসোনাল ল বোর্ডের ডাকা ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন না সিদ্দিকুল্লা চৌধুরীরা।
সম্প্রতি ফেসবুকে ভিডিওবার্তায় সেই কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও ওই বোডের কয়েকজন সদস্য অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। সুতরাং বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে এই সভা আয়োজনকে কটাক্ষ করেছেন তিনি।
পাশাপাশি জমিয়ত উলেমা হিন্দের কোনও দলীয় পতাকা ব্যবহার করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী।