গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কোভিড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার অ্যাস্ট্রাজেনেকার 

    কোভিড ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, স্বীকার অ্যাস্ট্রাজেনেকার 

    0
    299
    Side effects in covid vaccine admits AstraZeneca
    Side effects in covid vaccine admits AstraZeneca
    কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে ব্রিটিশ-সুইস ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে অত্যন্ত বিরল অসুখ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম-এর ঘটনা ঘটতে পারে।
    যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়।জানা গিয়েছে, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-এর ভ্যাকসিনের কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট নামের এক ব্যক্তি। তিনি ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়। যার ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে।এর আগে জেমি স্কটের আইনজীবীর কাছে পাঠানো এক মেইলে অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিনের কারণে টিটিএস’র সম্ভাবনা খারিজ করে দিয়েছিল। তবে ব্রিটিশ হাইকোর্টে জমা দেওয়া নথিতে এর দায় স্বীকার করে নিয়েছে সংস্থা।