গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

    কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

    0
    141
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলো করতে আসছে নতুন সদস্য।এরইমধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে দামী উপহার দিয়েছেন হবু বাবা।

    কিয়ারাকে ঠিক কত দামের উপহার দিয়েছেন সিদ্ধার্থ? খবর,হবু মা কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার।বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। জানা গেছে, এই গাড়ির দাম ১.১২ কোটি টাকা। উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি মা হতে চলার ঘোষণা করেন অভিনেত্রী। তবে কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান আসার খবর দিলেও, কবে ডেলিভারি বা প্রেগন্যান্সির কত মাস চলছে, তার কিছুই জানাননি।

    অন্যদিকে,শেরশাহ ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কথা বলেননি তারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।