গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National জয়ললিতার দলে ফের ভাঙনের ইঙ্গিত!

    জয়ললিতার দলে ফের ভাঙনের ইঙ্গিত!

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিধানসভায় আস্থা ভোটের আগে স্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থলপতি এবং তাঁর দল টিভিকে। কারণ সব কিছু পরিকল্পনামাফিক এগোলে তামিলনাড়ুর প্রাক্তন-প্রয়াত মুখ্যমন্ত্রী, অধুনা প্রয়াত জয়ললিতার দল এডিএমকে-র ৩০ জন বিধায়ক বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

    তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে মাত্র ৪৭টিতে জয়ী হয়েছে এডিএমকে। জয়ী বিধায়কদের মধ্যে ৩০ জনকে নেতৃত্ব দিচ্ছেন দলের বিধায়ক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সিভি সন্মুগম।

    মঙ্গলবার চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, ভোটের ফল থেকে স্পষ্ট যে, মানুষ বিজয়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল। মানুষের এই রায়কে সমর্থন করছেন। একই সঙ্গে সন্মুগম জানান এডিএমকে-র পরিষদীয় দলের তরফ থেকে তাঁরা বিজয়ের সরকারকে সমর্থন করছেন। নিজের বক্তব্যে এডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ইকে পলানিস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সন্মুগম। তাঁর দাবি, পলানিস্বামী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে-র সঙ্গে জোট করতে চেয়েছিলেন। সম্ভাব্য এই জোটের বিষয়টি দলের নেতা-কর্মীরা ইতিবাচক ভাবে নেননি।