
প্রায় এক সপ্তাহ হতে চলল, চারিদিকে ধ্বংসের চিহ্ন দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জুড়ে। রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। সব হারিয়ে সেখানকার বাসিন্দাদের ভরসা শুধুই ত্রাণ।
রাজ্য সরকার থেকে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের তরফে ত্রাণ পৌঁছছে বিপর্যস্ত এলাকায়। তাতেই ভরসা করতে হচ্ছে সর্বহারাদের। কলকাতা থেকে চিকিৎসক সংগঠনের তরফে ওষুধপত্র পাঠানো হয়েছে। জলপাইগুড়ি অভয়া মঞ্চের তরফে হেলথ ক্যাম্প চালানো হচ্ছে।
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। জলের তোড়ে ফেসে যাওয়া ব্রিজ মেরামতির কাজ শুরু হয়েছে। পানীয় জল পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
