সিকান্দার : কামব্যাক,নাকি আবারও ব্যর্থ সালমান ! 

0
127
ছবি সৌজন্যে : এক্স

ভাইজান সালমান খান, ওয়ান্টেড সিনেমার মাধ্যমে বলিউডকে উজ্জীবিত করেছিলেন।তারপর দাবাং কিংবা কিক—সব ছবিই ছিল ব্লকবাস্টার।

কিন্তু সেই সালমান খানেরই অনেক বছর ধরে কোনো ক্লিন হিট সিনেমা নেই।যেখানে ভিকি কৌশল কিংবা কার্তিক আরিয়ান-এর মতো নবাগতরা পরপর হিট সিনেমা দিচ্ছেন, সেখানে সালমানের শেষ ক্লিন হিট,ভারত।ফ্যান ফলোয়াররা বহুদিন ধরেই অপেক্ষা করছেন, কিন্তু ভাইজানের শেষ সিনেমা টাইগার থ্রি কিংবা কিসি কা ভাই কিসি কা জান বক্স অফিসে সাফল্য পায়নি।এদিকে ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের অ্যাকশন সিনেমা সিকান্দার। ৩০ মার্চ প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তবে মুক্তির আগেই যেন দাপট দেখিয়ে দিয়েছেন সালমান।ইতিমধ্যে বিপুল অগ্রিম টিকিট বুকিং হয়েছে। বলিউডের বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সিকান্দার সিনেমার মাধ্যমেই কামব্যাক করতে পারেন সালমান খান।তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৯.৩০ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে সিকান্দার-এর। খুব দ্রুতই এটি ১০ কোটি টাকার ঘরে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে বুধবার থেকে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। সিনেপ্রেমীদের নজরও এখন বক্স অফিসের দিকে। হিসাব অনুযায়ী,২ডি শোর বিক্রি ৩.৯৫ কোটি টাকা এবং আইম্যাক্স শোয়ের বিক্রি প্রায় ৩.৯৮ কোটি টাকা। তবে মহারাষ্ট্র ও দিল্লিতে সিকান্দার সবচেয়ে বেশি ব্যবসা করতে পারে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, ছবিটি কতটা ব্যবসা করবে, তা অনেকাংশে নির্ভর করছে টিকিটের দামের ওপর।বড় শহরগুলোতে টিকিটের দাম তুলনামূলক বেশি।কিছু জায়গায় টিকিটের দাম দু হাজার টাকাতে পৌঁছেছে, কোথাও তা ১ হাজার ৯০০ টাকা। সিঙ্গেল স্ক্রিনেও অনেক জায়গায় দাম ৭০০ টাকা।

তা সত্ত্বেও ভাইজানের প্রতি ফ্যান ফলোয়ারদের ভালোবাসায় কোনো কমতি নেই। ঈদের পরিবেশে বড় পর্দায় প্রিয় সালমানকে দেখতে উন্মুখ ফ্যানরা,তা বলার অপেক্ষা রাখে না।