৯-১৫ মে পর্যন্ত বন্ধ সিকিম বাংলা লাইফলাইন

0
123
ছবি সৌজন্যে : এক্স
সিকিম বাংলা লাইফ লাইন হিসাবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক সংস্কারের জন্য ৯ থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবছরই দেখা যায় বর্ষার সময় ওই জাতীয় সড়কে ধস নামায় যান চলাচলে ব্যাপক সমস্যা হয়। আটকে পড়তে হয় পর্যটকদের। তবে এখন সিকিমে ভরা পর্যটন মরসুম। এভাবে পর্যটন মরসুমে চলাচল সম্পূর্ণভাবে বন্ধের পক্ষপাতি নয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
তাই প্রতি দু ঘণ্টা পরপর একঘন্টার জন্য যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মোট দু দফায় এই কাজ করা হবে। প্রথম তিনদিন অর্থাৎ ৯ থেকে ১১ তারিখ এবং পরবর্তীতে ১৩ থেকে ১৫ তারিখ সংস্কারকাজ করা হবে।