গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ বিমান পরিষেবা 

    বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ বিমান পরিষেবা 

    0
    167
    Sikkim battered by rains air services suspended
    Sikkim battered by rains air services suspended
    টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম। খারাপ আবহাওয়ার ফলে সিকিমে তিন দিনের জন্য বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা।
    আগেই উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে সড়ক পথে যোগাযোগ বন্ধ। ঘুরপথে বিকল্প রাস্তাও বন্ধ রয়েছে। এদিকে, দক্ষিণ সিকিমের জোরথাং-এ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মজুতেও টান পড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ত্রিফলায় বিদ্ধ সিকিম।ঘন কুয়াশা, বর্ষণমুখর আবহাওয়ার জন্য তিনদিনের জন্য বিমানবন্দর এবং হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। ফলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিমের যোগাযোগ ছিন্ন। কার্যত বিছিন্ন দ্বীপে পরিণত হয়েছে সিকিম।এই পরিস্থিতিতে সিকিমের ব্যবসা-বাণিজ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আমদানি প্রায় বন্ধ। ইতিমধ্যেই সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় প্রতিদিন ১০০ কোটি টাকা লোকসান হয়েছে। পাশাপাশি প্রভাব পড়ছে পর্যটন শিল্পেও। উত্তর সিকিমের বিধ্বস্ত অবস্থার জন্য ট্যুর অপারেটররা পুজোর বুকিং নিতে অস্বীকার করছেন। সব মিলিয়ে পর্যটন নির্ভর সিকিমের অর্থনীতিতে বিরাট ধাক্কার আশঙ্কা করা হচ্ছে।উদ্বেগজনক সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে। তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক যোগাযোগ মন্ত্রীর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।