নীরব নরেন্দ্র মোদী, নিশানা রাহুলদের

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আমেরিকার হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ঘটনার জন্য আমেরিকার তরফে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়া হয়নি, বরং ভারতকে নির্দেশ দেওয়া হচ্ছে।
রাহুলের দাবি, একটি স্বাধীন দেশ এ ধরনের ভাষা মেনে নিতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রী নীরব থেকে আমেরিকার নির্দেশ মেনে চলছেন। দেশের মর্যাদা রক্ষায় তিনি ব্যর্থ বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও অভিযোগ, ঘটনার তিন দিন পরেও প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি বা শোকবার্তা দেননি। বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে ভারতীয় নাগরিকদের জীবনকে অবহেলা করা যায় না। ঘটনার জবাবদিহি, স্পষ্ট ব্যাখ্যা এবং নিহতদের পরিবারের জন্য ন্যায় বিচারের দাবি জানান তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও।