তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ির বিএলও

0
585
ছবি সৌজন্যে : নিজস্ব
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-এর কাজের চাপে আবারও তিস্তার জলে ঝাঁপ দিয়ে শিলিগুড়ির এক বিএলও-র আত্মঘাতী হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মৃত শ্রবণকুমার কাহার।
পুলিশ সূত্রে খবর, পেশায় শিক্ষক শ্রবণ শিলিগুড়ি-১ ব্লকে বিএলওর দায়িত্বে ছিলেন। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরে এসাইআর নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বাসে করে সেবকে পৌঁছোন ওই বিএলও। সেখান থেকে করোনেশন সেতু থেকে ঝাঁপ দেন তিনি।
বিষয়টি স্থানীয়দের নজরে আসায় পুলিশে খবর দেন তাঁরা। তিস্তায় জলের গভীরতা কম থাকায় ব্রিজের নীচ থেকেই দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠান তাঁরা।