শিলিগুড়ি পাচ্ছে প্রথম বুলেট ট্রেন : অশ্বিনী বৈষ্ণব 

0
112
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গ প্রথম বুলেট ট্রেন পাচ্ছে। বারাণসী থেকে শিলিগুড়ি, ভায়া পাটনা হয়ে এই বুলেট ট্রেন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পৌঁছবে।
কেন্দ্রীয় বাজেট পেশ-র পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনীর আরও মন্তব্য, ভবিষ্যতে এই বুলেট ট্রেন-র করিডর গুয়াহাটি পৌঁছবে। অর্থাৎ বুলেট ট্রেন-র করিডরের ফলে পশ্চিমবঙ্গ, গুয়াহাটি ও উত্তর পূর্বের রাজ্যের ব্যাপক উন্নতি সাধন হবে। পাশাপাশি একটি নতুন ফ্রেড করিডর পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে শুরু হয়ে গুজরাটে যুক্ত হবে, একইসঙ্গে ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-কেও জুড়বে এই ফ্রেড করিডর। অশ্বিনী-র  আরও মন্তব্য, পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক ডজন ট্রেন চালু করা হয়েছে।
কলকাতা মেট্রো যেখানে শুরু হওয়ার গত ৪০ বছরে মাত্র ২৭ কিলোমিটার নির্মিত হয়েছিল, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়ার পর ২০১৪ সালের পর, গত ১১ বছরে ৪৫ কিলোমিটার মেট্রো লাইন নির্মিত হয়েছে।