নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি, ধর্নায় শঙ্কর, তৎপর গৌতমও

0
268
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি। বিচারের দাবিতে ঝড়বৃষ্টির মধ্যেই ধর্নায় দিলেন বিজেপিপ্রার্থী শঙ্কর ঘোষ।
পাল্টা নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। জানা গিয়েছে শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকাকে বারবার প্রেমের প্রস্তাব দিতেন গৃহশিক্ষক। বিবাহিত এবং দুই সন্তানের বাবা ওই গৃহশিক্ষকের প্রেমের প্রস্তাবে রাজি হননি ওই ছাত্রী। পরিবারের অভিযোগ এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই নাবালিকা। চাপ সহ্য করতে না পেরে বাড়িতেই আত্মঘাতী হয়েছে মেয়েটি। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাস্তা অবরোধ করেন স্থানীয়। এরপরেই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ধর্না শুরু করেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। অন্যদিকে আত্মঘাতী নাবালিকার বাড়িতে পৌঁছে যান তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি বলেছেন মৃত্যু নিয়ে রাজনীতি নয়।
তিনি এখানকার মেয়র। পুলিশকে বলেছেন উপযুক্ত ব্যবস্থা নিতে।