গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National শিলিগুড়ি- বারাণসী নতুন হাই স্পিড ট্রেন করিডর 

    শিলিগুড়ি- বারাণসী নতুন হাই স্পিড ট্রেন করিডর 

    0
    76
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের রেল পরিকাঠামোয় বড় বিনিয়োগের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক গতি বাড়াতে এবং শহরগুলির মধ্যে দ্রুত সংযোগ গড়ে তুলতে মোট ৭টি হাই-স্পিড রেল করিডর চালু করা হবে।

    যার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি বারাণসী হাই স্পিড রেল করিডর। এই করিডরগুলিকে তিনি আখ্যা দিয়েছেন গ্রোথ কানেক্টর বা অর্থনৈতিক বৃদ্ধির সেতু হিসেবে।একইসঙ্গে ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরাতেও।অর্থমন্ত্রীর ঘোষিত বাকি ৬ হাই-স্পিড রেল করিডরগুলি হল,মুম্বই–পুনে, পুনে–হায়দরাবাদ, হায়দরাবাদ–বেঙ্গালুরু, হায়দরাবাদ–চেন্নাই, চেন্নাই–বেঙ্গালুরু এবং দিল্লি–বারাণসী। সরকারের দাবি, এই করিডরগুলি চালু হলে শুধু যাতায়াতের সময় কমবে না, বরং শিল্প, বাণিজ্য, পর্যটন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে।দাবি করা হচ্ছে,মুম্বই–পুনে এবং বেঙ্গালুরু–চেন্নাইয়ের মতো করিডরগুলি দেশের প্রধান শিল্প ও আইটি হাবগুলিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। অন্যদিকে দিল্লি–বারাণসী–শিলিগুড়ি করিডর উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে।

    শিলিগুড়িকে নর্থ-ইস্ট গেটওয়ে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই রেল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।অর্থমন্ত্রী জানিয়েছেন, এই হাই-স্পিড রেল প্রকল্পগুলির মাধ্যমে লজিস্টিক খরচ কমানো, ব্যবসার গতি বাড়ানো এবং আঞ্চলিক বৈষম্য দূর করাই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি, নির্মাণ ও পরিচালন পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।