গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk রুপো পদক দেশের কাছে সোনার, নীরজকে মোদী 

    রুপো পদক দেশের কাছে সোনার, নীরজকে মোদী 

    0
    151
    Silver medal is gold for the country Modi for Neeraj
    Silver medal is gold for the country Modi for Neeraj
    এই রুপোর পদকটিই দেশের কাছে সোনার। নীরজ চোপড়াকে ফোনে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    টানা দ্বিতীয়বার ভারতের হয়ে অলিম্পিকে পদক জিতেছেন নীরজ চোপড়া। তাঁর সাফল্যের পর উচ্ছাসের জোয়ারে ভাসছে দেশবাসী। এরমধ্যে নীরজ চোপড়াকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, তিনি রাত ১টার সময় দেখছিলেন দেশের কয়েক কোটি মানুষ নীরজ চোপড়ার দিকে তাকিয়ে ছিল। এরপর নীরজ চোপড়া বলেন, তিনি চেয়েছিলেন সোনা জিতে ফিরতে, কিন্তু ওই চোটটাই ভোগাল। সেরাটা দিয়েছেন, কিন্তু হয়নি। প্রতিযোগিতা বেশ কঠিন ছিল, এই পরিস্থিতিতে থেকে দেশের জন্য পদক জিতে আনতে পেরে খুশি।তখন প্রধানমন্ত্রী বলেন, মন খারাপ করার কিছু নেই, কারণ গতবারও অত কঠিন পরিস্থিতি থেকে দেশকে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এরপর প্রধানমন্ত্রী খবর নেন তাঁর মায়ের।এরপর নীরজ চোপড়া বলেন, তাঁর মা কখনই খেলাধুলা সেভাবে করতেন না, তবে হরিয়ানায় খেলার একটা পরিবেশ রয়েছে, তাই হয়ত ছোটবেলায় খেলে থাকতে পারেন। এটা এমন একটি প্রতিযোগিতা যেখানে সেই দিনটা যার হয়, সেই জেতে।