হাইজাম্পে রুপো নিশাদের, জয়ীদের শুভেচ্ছা মোদীর

0
122
HIGH JUMP A RUPO NISHAD ER JOYEE DER SUVECHHA MODIR
HIGH JUMP A RUPO NISHAD ER JOYEE DER SUVECHHA MODIR
টোকিয়োর পরে প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্পে রুপো জিতে ভারতকে সপ্তম পদক এনে দিয়েছেন নিশাদ কুমার। ছ’বছর বয়সে একটি দুর্ঘটনায় ডান হাত হারিয়েছিলেন নিশাদ কুমার।
কিন্তু প্রতিবন্ধকতা জয়ের পথে বাধা হতে পারেনি। অন্যদিকে, ১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়েও জোড়া ব্রোঞ্জ পেয়েছেন প্রীতি পাল। ৩০.০১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন তিনি। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টের ফাইনালে রুপো জিতেছেন মণীশ নারওয়াল। পাশাপাশি এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিসও। অন্যদিকে, পদক আনতে না পারলেও পা দিয়ে তির লক্ষ্যে ছুড়ে নজর করেছেন শীতল দেবী। মাত্র ১ পয়েন্টের জন্য নক আউটে যেতে পারেননি তিনি। দেশকে পদক এনে দেওয়ায় বিজয়ীদের ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়া ব্রোঞ্জ জেতার পরে প্রীতি পালকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রীতি পালের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর জয়ের খবর শুনে খুব আনন্দ পেয়েছেন। দেশবাসী তাঁর ছোড়া পদক জয়ে গর্বিত। পাশাপাশি তিনি ফোনে কথা বলেছেন মণীশ নারওয়াল ও রুবিনা ফ্রান্সিসের সঙ্গেও। সকলকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।