গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia পেঁয়াজের খোসার আড়ালে জেলে সিমকার্ড

    পেঁয়াজের খোসার আড়ালে জেলে সিমকার্ড

    0
    151
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন কয়েদির স্ত্রী। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শরমিনা বিবি। কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। শুক্রবার তাঁর স্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান। জেলে বসেই সেই কারবার চালানোর উদ্দেশ্যে তাঁকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিলেন স্ত্রী।
    বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পড়ে গেলেন কারারক্ষীদের কাছে।