গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National দিল্লিতে ৩৯৮টি সিম-সহ ধৃত ৫

    দিল্লিতে ৩৯৮টি সিম-সহ ধৃত ৫

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আন্তর্জাতিক অনলাইন গেমিং নেটওয়ার্কের আড়ালে বড়সড় মাপের সিমকার্ড পাচার চক্রের হদিশ পেয়েছে দিল্লি পুলিশ! দিল্লি পুলিশের বিমানবন্দর শাখা জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে এই সিম পাচারকারী চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল। তার পর তিন মাস ধরে তল্লাশি চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত পাঁচ জনকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৯৮টি সক্রিয় ভারতীয় সিমকার্ড বিদেশে, মূলত দুবাইয়ে পাঠানোর ছক কষছিলেন অভিযুক্তেরা। তখনই সিমকার্ড-সহ হাতেনাতে তাঁদে ধরে ফেলে পুলিশ। তদন্তে জানা যায়, সুনীল দুবাইয়ের বাসিন্দা ফয়জল নামে এক ব্যক্তির নির্দেশে কাজ করছিলেন, যিনি সিমকার্ড পাচারের বিনিময়ে তাঁকে নগদ ৩৫ হাজার টাকা এবং দুবাইয়ে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সুনীলের কাছ থেকেই মধ্যপ্রদেশের আরও কয়েক জনের এই চক্রে জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ।
    সেই মতো তল্লাশি চালিয়ে সম্প্রতি অশ্বিন কুমার, অঙ্কিত কুমাওয়াত, মণীশ কুমার, লোকেন্দ্র সেন্ধব এবং দ্বারকা প্রসাদ নামে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে দুবাইয়ের বাসিন্দা তথা সিম পাচার চক্রের মূল মাথা ফয়জল এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।