নমিতা নামে সাদৃশ্য, তাতেই রক্তের অদলবদলে মৃত্যু বর্ধমানে

0
1186
ছবি সৌজন্যে : নিজস্ব
নমিতা নামে সাদৃশ্য আর তার জেরেই রক্তাল্পতার রোগীর জন্য আনা রক্ত দেওয়া হয়েছিল সাপে কাটার রোগীকে।
আর তাতেই বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার জেরে শোরগোল পড়েছে। জানা গিয়েছে গত সপ্তাহে বর্ধমান মেডিক্যালে নমিতা মাঝি নামে এক রোগীকে ভর্তি করা হয়েছিল। তাঁর রক্তের প্রয়োজন ছিল। রোগীর পরিবার ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে যায়। কিন্তু নমিতা মাঝির বদলে ওই রক্ত দিয়ে দেওয়া হয়েছিল নমিতা বাগদি নামে সাপে কাটা এক রোগীকে। পরে ভুল বুঝতে পারলেও কিছুটা রক্ত চলে গিয়েছিল সাপে কাটা রোগী নমিতার শরীরে। আইসিইউতে ভর্তি করা হলেও শুক্রবার ভোরে মারা যান তিনি। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা মৃত নমিতা বাগদির রক্তের গ্রুপ বি পজিটিভ। অন্যদিকে নমিতা মাঝির রক্তের গ্রুপ এ পজিটিভ। অভিযোগ উঠতে বর্ধমান মেডিক্যালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন।
রোগীর ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে। ইতিমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে