গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International হোয়াইট হাউস থেকে সরল ওবামা-বুশের প্রতিকৃতি

    হোয়াইট হাউস থেকে সরল ওবামা-বুশের প্রতিকৃতি

    0
    92
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    এক সময় হোয়াইট হাউসের প্রবেশপথে শোভা পেত প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিকৃতিটি সরিয়ে কম গুরুত্বপূর্ণ একটি জায়গায় স্থানান্তর করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর বাবা জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক ভালো না।
    হোয়াইট হাউসে এই দুজনের প্রতিকৃতিও অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বারাক ওবামার প্রতিকৃতিটি হোয়াইট হাউসের প্রধান সিঁড়ির এক কোণে সরিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কর্মীদের নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রতিকৃতিটি প্রতিদিন হোয়াইট হাউসে আগত হাজারো দর্শনার্থীর চোখের আড়ালে চলে যাবে।
    জর্জ ডব্লিউ বুশ ও তাঁর বাবার প্রতিকৃতিও সিঁড়ি এলাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। কয়েকটি সূত্র বলেছে, হোয়াইট হাউসের সৌন্দর্যবর্ধনের বড় থেকে ছোট-প্রায় সব কাজের সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জড়িত।