সিন্ধু : ৩ রাজ্যে জল পাঠাতে ১১৩ কিমি খাল বানাবে কেন্দ্র

0
123
ছবি : সংগৃহীত
কাশ্মীরের পহেলগাঁও হামলার পরেই ভারত সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। আর এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। এজন্য ১১৩ কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলছে।
এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে। এই প্রস্তাবিত খাল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত হবে।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার রণবীর খালের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার করার কথাও ভাবনাচিন্তা করছে। এই প্রকল্পের লক্ষ্য হল সিন্ধুর জলকে বেশি করে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা।