২২ মিনিটে সিঁদুর অভিযান: দ্বিবেদী

0
87
ছবি সৌজন্যে : এক্স
২২ মিনিটে সম্পন্ন হয়েছে অপারেশন সিঁদুর। ৮০ ঘণ্টায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামানো গিয়েছে। সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হয়েছে দুই দেশের।
মে মাসের অভিযান নিয়ে ফের মুখ খুলেছেন ভারতের স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সিঁদুর অভিযানকে তিনি ট্রাস্টেড অর্কেস্ট্রা বলে মন্তব্য করেছেন। প্রত্যেকে সেখানে নিজ নিজ ভূমিকা সুচারু ভাবে পালন করেছেন। তাই এসেছে সাফল্য। শনিবার দিল্লির একটি প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেনারেল দ্বিবেদী। সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সশস্ত্র সেনা অভিযান সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, অপারেশন সিঁদুর ছিল একটা ট্রাস্টেড অর্কেস্ট্রা, যেখানে প্রত্যেকে নিজ নিজ ভূমিকা পালন করেছেন। সেই কারণেই ভারত মাত্র ২২ মিনিটে পাকিস্তানের ন’টি সন্ত্রাসঘাঁটি ধ্বংস করতে পেরেছে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তার জবাবে ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাটি। এর পরেই পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং দুই দেশ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা চার দিন চলেছিল ভারত-পাকিস্তান সংঘর্ষ। আপাতত সংঘর্ষবিরতিতে সম্মত দুই দেশ।