সিঁদুরকেই অমর্যাদা বিজেপি সাংসদের, পাল্টা কংগ্রেস 

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পহেলগাঁওতে যেই মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার কৃতিত্ব, উৎসাহ, উদ্দীপনা, উদ্যম কম ছিল। হরিয়ানার ভিওয়ানিতে আহিল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেওয়ার সময়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ রাম চন্দ্র জাংরা।

তিনি বলেছেন, পহেলগাঁওতে যে বীরাঙ্গনা বোনেরা ছিলেন, যাঁদের সিঁথির সিঁদুর ছিনিয়ে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার ভাব ছিল না। যোদ্ধা মনোভাব, উৎসাহ, উদ্যমের অভাব ছিল। তাই তাঁরা হাত জোর করে গুলির শিকার হয়েছেন। কিন্তু হাত জোড় করলে কেউ ছেড়ে দেয় না। ভারতের লোকেরা ওখানে হাত জোড় করে মারা গিয়েছেন। এখানেই শেষ নয়। অগ্নিপথ স্কিমের প্রশিক্ষণের প্রসঙ্গ টেনে এনে বিজেপির এই সাংসদ বলেছেন, পর্যটকরা প্রশিক্ষণে পাশ করেছিলেন? তিনজন জঙ্গি ২৬ জন মানুষকে মারতে পারে না। ওঁদের উচিত ছিল লড়াই করা। যদি করতেন, তাহলে হতাহতের সংখ্যা অল্পই হতো। বাইট :  রাম চন্দ্র জাংরা।এরপরই এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস।

জয়রাম রমেশ বলেছেন, রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরার এই লজ্জাজনক বক্তব্য থেকে বোঝা যায় যে ক্ষমতার নেশায় মত্ত বিজেপি এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে, পহেলগাম সন্ত্রাসী হামলায় শহিদ সেনাদের আত্মত্যাগের জন্য নিরাপত্তার গাফিলতির দায় চাপানোর পরিবর্তে, বিজেপির সাংসদরা শহিদ এবং তাদের স্ত্রীদের উপর প্রশ্ন তুলছেন। পোস্ট : জয়রাম রমেশ।