
অপারেশন সিঁদুরের সাফল্যে শুক্রবার তিরঙ্গা যাত্রা করেছে বিজেপি। আর শনিবার পথে নেমেছে তৃণমূল। অপারেশন সিঁদুরে পর্যদস্ত হয়েছে পাকিস্তান। সেনাকে ধন্যবাদ জানাতে কলকাতা থেকে জেলা মিছিল করেছে তৃণমূল।
আহিরীটোলা মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, তেমনই গার্ডেনরিচে মিছিল থেকে স্লোগান তুলেছেন ফিরহাদ হাকিম। পহেলগাঁওকাণ্ডের পর যেভাবে অপারেশন সিঁদুরে জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাকে কুর্নিশ জানাতেই এই মিছিল।
মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির ঘোষণা করেছিলেন। অপারেশন সিঁদুরের সাফল্য শনি এবং রবিবার দুদিন ধরে উদযাপন করবে তৃণমূল। সেই মত কলকাতার উত্তর থেকে দক্ষিণ এমনকি জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীরা পথে নেমেছেন।
