
জিয়াগঞ্জে অরিজিত সিংয়ের বাড়িতে গিয়ে ভাগরথীতে নৌকা ভ্রমণে বেরিয়েছেন ব্রিটিশ পপ স্টার এড শেরিন। ভারতে ঘুরে ঘুরে অনুষ্ঠানের ফাঁকে এড শেরিন কলকাতায় পৌঁছে সোজা চলে গিয়েছে জিয়াগঞ্জে বন্ধু অরিজিতের কাছে।
গত সেপ্টেম্বরে লন্ডনে স্পেশাল কনসার্টে দুই শিল্পী মঞ্চ কাঁপিয়েছেন। জানা গিয়েছে শিলং অনুষ্ঠান করতে যাওয়ার পথেই পদ্মশ্রী অরিজিতের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন ব্রিটিশ গায়ক। বেশকিছুক্ষণ অরিজিতের বাড়িতে কাটিয়েছেন তিনি। এরপর সান সেট দেখার জন্যই নৌকা নিয়ে ভাগরথীতে বেরিয়ে পড়েন।
নৌকা থেকেই সূর্যাস্তের ছবি নেন শেরিন। দুই তারকাকে দেখতে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
