পরীমনি নয়, লক্ষ্মীপেঁচা

0
220
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের নায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। বিভিন্ন সময়েই ফ্যান ফলোয়ারদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুকে নতুন কিছু ছবি পোস্ট করেছেন পরী। আলো-আঁধারে তোলা সেই ছবিগুলোতে নিজেকে যেন লক্ষ্মীপেঁচা বলেই উল্লেখ করেছেন নায়িকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন,লক্ষ্মীপেঁচা। ছবিতে দেখা গেছে,মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরীমনি।এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করতে ভোলেননি। এক নেটিজেন লিখেছেন, অসাধারণ সুন্দর হয়েছে ছবিটি।নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।

প্রসঙ্গত, শেষ পরীমনিকে দেখা গেছে কলকাতার সিনেমা ফেলুবক্সী-তে।এখানে তার বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। অন্যদিকে শিগগিরই অভিনেত্রী অংশ নেবেন তার নতুন সিনেমা গোলাপ-এর শুটিংয়ে।