লগ্নজিতা-কাণ্ডে ধৃত স্কুলমালিকের ৪ দিনের পুলিশ হেফাজত

0
205
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগে ধৃত স্কুলমালিককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ধৃত মেহেবুব মল্লিককে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো বলে বিচারক এই নির্দেশ দেন।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন স্কুলের মালিক মেহেবুব গায়িকাকে গান গাইতে বাধা দেন। লগ্নজিতার নিজের দাবি, তাঁকে জয় মা বা ধর্মীয় অনুষঙ্গ রয়েছে এমন গান গাইতে নিষেধ করা হয় এবং সেকুলার গান গাওয়ার জন্য চাপ দেওয়া হয়।

এরপর ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন সঙ্গীতশিল্পী। তাঁকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।