গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur পূর্ব মেদিনীপুরে হেনস্থার শিকার লগ্নজিতা!

    পূর্ব মেদিনীপুরে হেনস্থার শিকার লগ্নজিতা!

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পূর্ব মেদিনীপুরে গান গাইতে উঠে মঞ্চেই হেনস্থার শিকার হতে হয়েছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী-কে। সঙ্গীতশিল্পীর অভিযোগ, তাঁকে মারধরেরও চেষ্টা হয়েছিল। ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে শনিবার অনুষ্ঠান করতে গিয়েছিলেন শিল্পী।
    জানিয়েছেন, শুরুতে কোনও গোলযোগ ছিল না। শান্ত ছিল পরিবেশ। প্রথম তিনটে গানের পর সুষ্ঠু ভাবে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। ৭টা ৪৫ মিনিটে আমার গানের তালিকার সপ্তম গান গাওয়া শেষ হয়। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তাঁকে মারধর করতে উদ্যত হন। তবে উপস্থিত অন্যেরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান।
    লগ্নজিতা জানিয়েছেন, এর পরেই তিনি মঞ্চ ত্যাগ করেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা চক্রবর্তী। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্তকে খোঁজা হচ্ছে।